এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

Published on: September 4, 2026 । 8:19 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে শাশুড়িকে কাঠের ফালি দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত ৭০ বছরের বৃদ্ধাকে প্রথমে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মেদিনীপুর এবং সেখান থেকে কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি দাসপুর থানার রাজনগর পশ্চিম এলাকার। অভিযোগ অনুযায়ী, প্রায় দশদিন আগে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শাশুড়ি পুষ্প মাল (৭০) এবং বৌমা কাজল মাল (৪০)-এর মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, সেই সময় কাঠের ফালি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন বৌমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত পুষ্প মালকে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একাধিক হাসপাতাল ঘুরিয়ে শেষ পর্যন্ত কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। অন্যদিকে, ঘটনার পর পুষ্প মালের পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ৩ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত বৌমা কাজল মালের খোঁজে রাজনগর পশ্চিম এলাকায় যায়। তবে এখনও তাঁর সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।