এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউন নিয়ে বিশেষ বার্তাবহ শর্ট ফিল্ম: প্যানিক, দেখতে পারেন খুব ভালো লাগবে

Published on: April 16, 2020 । 7:52 PM

নিজস্ব সংবাদদাতা:  সৃষ্টিশীল মানুষেরা কখনই বসে থাকেন না। তা আবারও প্রমাণ করলেন বিশিষ্ট বাচিক শিল্পী, সহকারী চিত্রপরিচালক ও অভিনেতা, আমাদের সবার প্রিয় শুভাশিসদা(শুভাশিস রায়)।   ঘাটালের বিশিষ্ট ‘সাউন্ড-ডিজাইনার’ও ‘এডিটর’ দীপ নিয়োগীকে সাথী করে, এই লকডাউনের মাঝেই যে যার বাড়িতে বসেই বানিয়ে ফেললেন একটি বিশেষ বার্তাবহ ‘শর্ট-ফিল্ম’। এই কাজে সঙ্গী আরও একটি পরিবার,ঘাটালের কল্যাণ নন্দীগ্রামী’র পরিবার। এই ‘শর্ট-ফিল্ম’-এর নাম  ‘প্যানিক’।  চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন  শুভাশিসবাবু।  গল্পের কনসেপ্টটি দীপবাবুর। তিনিই ফিল্মটি সম্পাদনা করেছেন। অভিনয় করেছেন শবরী নন্দীগ্রামী, রায়ান রায় ও শুভাশিস রায়। এই কাজ করতে ওনারা কখনই একসাথে মিলিত হননি। তাই শ্যুটিং হয়েছে যে যার বাড়িতেই। সেজন্য অভিনয় যাঁরা করেছেন তাঁদের বাড়ির সদস্যরাই ক্যামেরায় ভিডিও তোলার কাজ করেছেন।  ওই ভিডিও তোলায় সহযোগিতা করেছেন  স্বপ্নেন্দু নন্দীগ্রামী, রায়ান রায় (৬ষষ্ঠ শ্রেণীর ছাত্র) ও শুভাশিস রায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক