এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের চার যুবক বিশেষ সম্মানে সম্মানিত হলেন

Published on: June 15, 2020 । 9:51 AM

তৃপ্তি পাল কর্মকার:  রক্তদানের জন্য ১৪ জুন ঘাটালের চার যুবককে বিশেষ সম্বর্ধনা দিল মেদিনীপুর ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। চারজনেই কল ডোনার হিসেবে সম্মানিত হয়েছেন। অর্থাৎ মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনের কথা শুনে নিজেরাই এগিয়ে গিয়ে রক্ত দিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন। এই চারজন হলেন ঘাটাল ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রনি আনসারী, বীরসিংহ  মারিচ্চ্যার অম্বিক হাইত, ঘাটাল শহরের ২ নম্বর ওয়ার্ডের সৌমেন মান্না এবং ঘাটালের বাসিন্দা ও বর্তমানে কলকাতা পুলিশের কর্মরত স্বর্ণেন্দু চক্রবর্তী।   ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবসে মেদিনীপুর লোকনাথ পল্লী সেবা সংঘের নিকটবর্তী ময়দানে তাঁদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংবাদও ওই চার যুবককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক