এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর গলায় কোপ স্বামীর! ঘাটাল বাস স্ট্যান্ডে চাঞ্চল্যকর ঘটনা

Published on: July 10, 2026 । 8:02 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবারের সন্ধ্যে। ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড চত্বরে তখন নিত্যদিনের ব্যস্ততা। কেউ বাড়ি ফিরছেন, কেউবা কেনাকাটায় মগ্ন। সেই ভিড়ের মাঝেই আচমকা ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা! নিজের বোনের সঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন এক গৃহবধূ। হঠাৎই পিছন থেকে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর স্বামী। কেউ কিছু বুঝে ওঠার আগেই চকচকে ছুরির কোপ সোজা গিয়ে বসে গৃহবধূর গলায়। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় চারপাশ। চোখের সামনে এমন ভয়ংকর দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠেন উপস্থিত পথচারীরা।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় স্বামী রিন্টু মণ্ডলকে। প্রকাশ্য রাস্তায় খোদ স্বামীর এমন নারকীয় হামলায় হতবাক গোটা এলাকা।
কিন্তু কেন স্ত্রীর ওপর এমন প্রাণঘাতী হামলা চালাল স্বামী? স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে রিন্টুর সঙ্গে পিউর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে। এই টানাপোড়েন ও কলহের জেরে দম্পতি দীর্ঘকাল ধরে আলাদা থাকতে শুরু করেন। পিউ চলে গিয়েছিলেন কৃষ্ণনগরে তাঁর বাপের বাড়িতে। অন্যদিকে, রিন্টুর বাড়ি ঘাটালের কুশপাতায়। প্রাথমিক অনুমানে পুলিশের ধারণা, দীর্ঘদিনের সেই জমে থাকা আক্রোশ আর পারিবারিক বিবাদের জেরেই শুক্রবার সন্ধ্যায় এমন ভয়ংকর কাণ্ড ঘটিয়ে বসল রিন্টু। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিউ, আর শ্রীঘরে ঠাঁই হয়েছে গুণধর স্বামীর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।