এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনায় জখম চার পরীক্ষার্থী

Published on: February 19, 2026 । 10:00 AM

শপথ চক্রবর্তী, অতিথি সাংবাদিক: টোটোয় চেপে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে আসছিল ঘাটাল থানার রত্নেশ্বরবাটি নেতাজি হাইস্কুলের পরীক্ষার্থীরা। এলাকার রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল। ওই রাস্তা দিয়ে আসার সময় রত্নেশ্বরবাটি বিবেকানন্দ ক্লাবের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। দুর্ঘটনায় চার পরীক্ষার্থী জখম হয়েছে। তাদের মধ্যে একজনের হাত ভেঙে গিয়েছে। বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। রত্নেশ্বরবাটি হাইস্কুলের প্রধান শিক্ষক অমল দাসকর্মকার জানান, খবর পাওয়া মাত্রই তিনি হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, ওই রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রায় প্রতিদিনই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রসূতিদের যাতায়াতে সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে। (ছবিটি প্রতীকী)

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি