এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও ঘটনা? কেন এমন পথ বেছে নিলেন গৃহবধূ?

Published on: January 10, 2024 । 11:15 AM

শ্রীকান্ত ভুঁইয়া,’স্থানীয় সংবাদ’ ঘাটাল: শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ওই গৃহবধূর নাম সুপর্ণা সিং(২১), বাড়ি দাসপুর থানার সীতাপুর এলাকায়।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ স্বামী অভিজিৎ সিং বিশেষ কাজে বাড়ির বাইরে চলে যান। সেই সুযোগে ওই গৃহবধূ রুমের  দরজা বন্ধ করে দেয়, পরে স্বামী এসে স্ত্রী সুপর্ণাকে ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনও সাড়া পাননি। তারপর দরজা ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে দেখেন স্ত্রী সুপর্ণা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে দাসপুর পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত প্রায় তিনটা নাগাদ গৃহবধূর দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণেই এই আত্মহত্যা হতে পারে। কারণ বছর দেড়েক আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে একটা গণ্ডগোল হত। গতকালও হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল যে কারণে ওই গৃহবধূকে এমন পথ বেছে নিতে হয়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।