এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্বর্ণ শিল্পীর রহস্য মৃত্যু

Published on: January 20, 2026 । 10:41 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:  বিদেশের মাটিতে ফের সোনার কারিগরের রহস্যমৃ/ত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুরে। গুজরাটের আমেদাবাদে কর্মরত গণেশ মুদি (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই যুবকের বাড়ি দাসপুর থানার রানা গ্রামে। আমেদাবাদ পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে নিজের ঘর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। দীর্ঘদিন ধরেই আমেদাবাদে সোনার কাজ করতেন গণেশ। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও দোকানে কাজে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি না আসায় এক সহকর্মী তাঁর খোঁজ নিতে বাড়িতে যান। দোকান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গণেশের নিজস্ব বাসস্থানে গিয়ে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। গত মাসে বাবার আকস্মিক প্রয়াণের পর স্ত্রীকে নিয়ে রানা গ্রামে এসেছিলেন গণেশ। শ্রাদ্ধানুষ্ঠান মিটিয়ে কয়েক দিন আগেই তিনি কর্মস্থলে ফিরে যান। পুলিশের অনুমান,   গত কয়েক দিন ধরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি