এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলের সামনে জন্মানো জঙ্গল সাফ করল যুবকেরা

Published on: August 31, 2020 । 7:08 PM

বিশ্বজিৎ মান্না: স্কুলপ্রাঙ্গণে জন্মানো জঙ্গল নিজেদের উদ্যোগেই সাফ করলো দাসপুরের যুবকেরা। ঘটনাটি দাসপুর থানার সালামপুর গ্রামের।মহামারীর জন্য এখন বন্ধ স্কুল। তাই শোনা যাচ্ছে না শিশুদের কলকাকলি। বহুদিন কারোর পাও পড়েনি স্কুলপ্রাঙ্গণে। এই অবস্থাতেই দীর্ঘ তিন-চার মাস রক্ষণাবেক্ষণের অভাবে ঝোপঝাড় জন্মেছিল সালামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং তা ধীরে ধীরে জঙ্গলের রূপ নিচ্ছিল। আজ ৩১ আগস্ট গ্রামেরই কয়েকজন যুবক মিলে নিজেদের উদ্যোগে সাফসুতরো করল স্কুলপ্রাঙ্গণ। স্কুল খোলার পর যাতে কচিকাঁচারা কোনোরকম বিপদের সম্মুখীন না হয় এবং স্কুলের সৌন্দর্যায়ন যাতে অব্যাহত থাকে তার জন্যই স্থানীয় যুবকদের এই উদ্যোগ বলে জানা গেছে। শুধু তাই নয় তাঁরা স্কুলের প্রাঙ্গণটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা জারি রাখবেন বলেও জানিয়েছেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক