এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মারিচ্যা গ্রামে একাধিক মন্দিরে চুরি, তদন্তে পুলিশ

Published on: August 12, 2026 । 8:21 PM

স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার মারিচ্যা গ্রামে গতরাতে ১২ আগস্ট একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, স্বপন অধিকারীর কংসামন্দির থেকে চারটি পিতলের গোপাল, দুটি পিতলের রাধাকৃষ্ণ, একটি পিতলের লক্ষ্মীনারায়ণ এবং রূপোর বাঁশি-সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। এছাড়াও গ্রামের দুটি সার্বজনীন শীতলা মন্দিরেও চুরি হয়। খোয়া গেছে শীতলার সোনার চোখ, ঝাঁঝ ও ঘণ্টা সহ পুজোর আসবাব। একটি মনসা মন্দির থেকেও পিতলের মনসা ঠাকুর চুরি হয়েছে। গ্রামের শিবমন্দিরেও চোরেরা ঢুকে লণ্ডভণ্ড করেছে বলে জানা গেছে। একই রাতে একাধিক মন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘাটাল থানা ও খড়ার ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ স্থানীয় একটি কীটনাশকের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।