এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বিদ্যাসাগরের ১৩৫তম মৃত্যুদিবস পালিত

Published on: July 29, 2026 । 1:43 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:  চন্দ্রকোণার আমডাংরায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল বাংলা গদ্য সাহিত্যের জনক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩৫তম মৃত্যুদিবস। সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় এবং চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকান্ত দলুই, সমাজসেবী সঞ্জিত মিদ্যা প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের কথা তুলে ধরেন। সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষ, সংঘের সদস্যা সুরভী ঘোষ, বিধায়ক সুকান্ত দলুই, অর্চিষ্মান দলুই সহ অন্যান্যরা তার চরণযুগলে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম জানান।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে বর্ণ পরিচয়ের পরিচিতি ঘটত না, বিধবা বিবাহ প্রচলন হত না এবং বাল্যবিবাহ রোধ সম্ভব হত না। তারা আরও বলেন, তার অবদান ছাড়া নারীরা শিক্ষার আলো দেখতে পেত না এবং মাতৃভক্তির আদর্শ সম্পর্কেও জানা যেত না। বক্তাদের কথায়, দয়ার সাগর বিদ্যাসাগরকে চেনাই যেত না, আর তার অবদান ছাড়া আজ হয়তো ব্যক্তি পরিচয়ও বুড়ো আঙুলের ছাপেই আটকে থাকত। অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী সমীর ঘোষ জানান, বাঙালির বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নবাগত মুখ্যমন্ত্রী আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে সরকারের সমস্ত কাজকর্ম বাংলা ভাষায় চালু হবে বলে জানিয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad