এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্থানীয় ক্লাবকে সাথে নিয়ে দাসপুরে ABPTA-এর স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: June 6, 2021 । 8:05 PM

শ্রীকান্ত ভুঁইঞা:রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এল প্রাথমিক শিক্ষক সংগঠন। আজ ৬ জুন দাসপুর ১ ব্লকের অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় নেতাজি তরুণ সংঘকে সাথে নিয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দাসপুর ১ জোনের পক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। সমিতির সম্পাদক বিকাশ প্রামাণিক জানান,এদিনের রক্তদান শিবিরে ৮ জন মহিলা সহ মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। নেতাজি তরুণ সংঘের পক্ষে অনির্বাণ দোলই বলেন,রাজ্য জুড়ে চরমভাবে চলছে রক্তের সঙ্কট। আমাদের ক্লাবের ইচ্ছে থাকলেও উপায় ছিলনা রক্তদান শিবির করার। বিদ্যালয়ের শিক্ষক শঙ্খ শুভ্র ব্যানার্জী কথায় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিকে পাশে পেয়ে এই শিবির সাফল্য পেল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব