এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আগে থেকে যোগাযোগ করলে বিনা ব্যয়েই পড়ুয়ারা সায়েন্স সিটি ঘুরতে পারবে

Published on: March 3, 2019 । 8:59 AM

নিজস্ব সংবাদদাতা: ভ্রমণের জন্য সরকারি কোনও অনুদান নেই, পড়ুয়াদের স্বার্থে স্কুল থেকেই শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ নিল ঘাটাল ব্লকের আলুই হাইস্কুল। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের নিয়ে ৫ ফেব্রুয়ারি কলকাতার সায়েন্স সিটি ভ্রমণ করিয়ে আনল। ওই স্কুলের প্রধান শিক্ষক অসিত বর বলেন, মোট ৬৬ জনের ওই গ্রুপের ভ্রমণটি প্রত্যন্ত এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা বেশ উপভোগ করেছে। অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনেকেই বিজ্ঞানের অত্যাধুনিক প্রয়োগ দেখে তাজ্জবও বনে গিয়েছে।
ওই ভ্রমণের সঙ্গে ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি শিবশঙ্কর ভুঁইঞা। তিনি বলেন, আমাদের এক শিক্ষিকা সায়েন্স সিটি কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলেন। ফলে পড়ুয়াদের সায়েন্স সিটির দু-একটি ক্ষেত্রে ছাড়া কোনওটিতে এন্ট্রি ফি লাগেনি। রোপওয়ে সহ যে দুটিতে এন্ট্রি ফি লেগেছিল সেক্ষেত্রেও আবার বিশেষ ছাড় পাওয়া গিয়েছিল। শুধু তাই নয় ৬৬ জনের ওই গ্রুপ ওই সায়েন্স সিটিতে বিনা ব্যয়ে লাঞ্চ করাও সুযোগ পেয়েছিল। ওই শিক্ষিকা বলেন, শুধু আমাদের স্কুল নয়, সায়েন্স সিটির অফিসে গিয়ে ‘প্রিভিলেজ গ্রুপ অফ স্টুডেন্ট’ স্কিমের সুযোগটি ম্যানেজ করতে পারলে প্রত্যন্ত এলাকার যে কোনও স্কুলই ওই সুযোগ পেতে পারে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব