এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দিল্লিতে বাঙালী স্বর্ণ শিল্পীদের পাশে দাঁড়ালেন দাসপুরের বিজেপি নেতা!

Published on: February 25, 2019 । 7:08 PM

সিলিং বন্ধের প্রতিবাদে সভা করলো প্রবাসি বঙ্গীয় সমাজ! গত ২৪ ফেব্রুয়ারি বাঙালী স্বর্ণব্যবসায়ীদের ওই সংগঠনের ডাকে দিল্লির করোলবাগের রেগোরপুরাতে এই সভার আয়োজন করা হয়৷ বাঙালী স্বর্ণশিল্পীদের সমস্যাগুলি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষনই ছিল সভার মূল উদ্দেশ্য৷ স্বর্ণশিল্পীদের পাশে থাকার বার্তা দিতে দিল্লির ওই সভায় যোগদেন বি.জে.পি নেতা কালীপদ সেনগুপ্ত৷ কালীপদবাবু বলেন,দাসপুরের বহু স্বর্ণশিল্পী সমস্যার মধ্যে রয়েছেন৷ তাদের সমস্যাগুলি সঠিক সমাধান করছে না দিল্লি সরকার! আমরা দলীয় ভাবে বিষয়টি নিয়ে আন্দলনে নামার পরিকল্পনা করেছি৷ উল্লেখ্য দূষণের কারণ দেখিয়ে স্বর্ণশিল্পীদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তার জেরে সমস্যায় পড়তে হয়েছিল স্বর্ণশিল্পীদের৷


সংগঠনের সভাপতি দীপক সামন্ত জানান, প্রায় ৬০০ জন বাঙালী স্বর্ণশিল্পীরা একসাথে একজোট হয়ে সরকারের এই সিদ্ধান্তের ধারাবাহিক ভাবে প্রতিবাদ জানানো হবে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব