এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের এক পুকুর থেকে কেশপুরের এক যুবকের মৃতদেহ উদ্ধার হল

Published on: November 10, 2018 । 10:14 AM

সৌমেন মিশ্র,দাসপুর:সাতসকালে দাসপুর থানার পলতাবেড়িয়া গ্রামের এক পুকুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত দেহ ভেসে উঠল। সকালে পুকুরে বাসন ধুতেগিয়ে পাড়ার মেয়েরা পুকুরের মাঝে কিছু ভাসতে দেখে অন্যদের জানায়। গ্রামের মানুষ পুকুর থেকে সেই যুবকের মৃত দেহ উদ্ধার করে পুলিশে খবর দিয়েছেন।

আরও খবর পড়তে এইখানে ক্লিক করুন  Whatsapp

জানা যাচ্ছে বছর তিরিশের ওই যুবকের বাড়ি কেশপুর পাঁচখুরির সাঁকোটি গ্রামে,ডাক নাম হাবলু। সূত্রের খবর এখানে পলতাবেড়িয়ায় শম্ভুনাথ বরের বাড়িতে থেকে দিন মজুরের কাজ করত হামলু।

গতরাতে পাশের গ্রামে কালীপুজো উপলক্ষে এক নাচগানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখে ফেরার পথে কোনোক্রমে পুকুরে পড়ে ছেলেটির মৃত্যু হয়েছে। আরও জানাযাচ্ছে ওই মৃত যুবক মদ্যপ অবস্থায় ছিল। তবে গ্রামের মানুষ এবিষয়ে কোন কথা বলতেই নারাজ।

খবর গেছে মৃত হাবলুর কেশপুরের বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়েযাবে। পুলিসের সম্পুর্ণ তদন্তের পরই প্রকৃত সত্য জানা যাবে।

ছবি ও তথ্য: শুভেন্দু ঘোষাল এবং শুভদীপ জানা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭