এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এসডিও বাংলো সহ ঘাটালের দুটি জায়গায় সাপ উদ্ধার

Published on: June 30, 2020 । 5:43 PM

তনুপ ঘোষ:  উদ্ধার হল বিশাল আকারের কাল কেউটে সাপ। আজ ৩০ জুন মঙ্গলবার সকালে ঘাটাল থানার মহারাজপুর এলাকায় একটি ক্লাবের মধ্যে  এই সাপটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাসপুরের সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে ঘাটালে এসডিওর বাংলো থেকেও একটি সাপ উদ্ধার করা হয়। বর্ষার জল মাঠে, জঙ্গলে জমে যাওয়ায় লোকালয়ে আশ্রয় নিচ্ছে সর্পকুল। বর্তমানে সাপ নিয়ে অহেতুক ভয় পেয়ে না মেরে বনদপ্তরে খবর দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার দায়ভার তুলে নিয়েছে সচেতন মানুষজন। এটা খুবই ভাল লক্ষ্মণ বলে উল্লেখ করেন পরিবেশ কর্মীরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক