সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত হলেন দাসপুরের হরিরামপুরের বাসিন্দা নীলাদ্রিশেখর সিনহা। তাঁর এই মনোনয়নে গর্বিত এলাকার মানুষ। নীলাদ্রিবাবুর শিক্ষাজীবন কেটেছে দাসপুর হাইস্কুল(মাধ্যমিক) ও রাজনগর হাইস্কুল(উচ্চমাধ্যমিক), ঘাটাল কলেজ(স্নাতক) এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়(মাস্টার্স)। বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
নীলাদ্রিশেখরবাবুর বাবা শক্তি সিনহা (সিংহ) একজন কবি ও সাহিত্যিক। তাঁর মা শিপ্রা সিনহা গৃহবধূ। দাসপুরের মাটি থেকে উঠে এসে শিক্ষা জগতের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে।
দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত







