সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: জানা যাচ্ছে সকাল সাড়ে নটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বাজারে নান্টু পাইনের গমকলের কাছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে, এক সাইকেল আরোহী রাস্তা পারাপার করেছিলেন সেই সময় পাঁশকুড়ার দিক থেকে আসা একটি মালবোঝাই লরি ধাক্কা মারে। ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথেই সাইকেল সমেত ওই সাইকেল আরোহী রাজ্য সড়ক থেকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। ছিটকে আসা ওই সাইকেল থেকে আহত হয়েছেন এক মহিলা। স্থানীয়রা এসে উদ্ধার করে দাসপুর হাসপাতালে পাঠালে দাসপুর হাসপাতালে কর্মরত চিকিৎসক জানায় ওই ব্যাক্তি মারা গেছেন। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। দাসপুর থানার পুলিশ লরিটির খোঁজ চালাচ্ছে, এদিকে এই ঘটনার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্দ হয়ে যায়। দাসপুর পুলিশের সহায়তায় আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরে আবারো মর্মান্তিক পথ দুর্ঘটনা।







