এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিশ্ব এডস দিবসে সচেতনতার বার্তা দিতে কলেজ পড়ুয়াদের মিছিল

Published on: December 1, 2018 । 3:27 PM

নিজস্ব প্রতিনিধি,নাড়াজোল:আজ বিশ্ব এডস দিবস৷ বিশ্ব জুড়ে মারণ ব্যাধি এডস কে প্রতিরোধ করতে সচেতনতার বার্তা দিতে দিনটি পালন করা হয়৷ মারণ ব্যাধির ছোবল থেকে রক্ষা পায়নি আমাদের রাজ্যও৷ পশ্চিমবঙ্গে এখন এডস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২৫,০০০-৩০,০০০৷ এই সংখ্যাটি নির্দিষ্ট করে বলা যায় না। কারণ ধরেই নেওয়া হয়, ভাইরাস নিয়েও অনেকে আছেন, যাঁদের কথা আমরা জানি না। সচেতনতা ছাড়া এই রোগ কোন ভাবেই নির্মুল করা সম্ভব নয়৷ মানুষকে সচেতন করতে আজ দাসপুরের নাড়াজোল রাজ কলেজের জাতীয় সেবা প্রকল্পের(NSS) এর পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়৷ কলেজের ছাত্রছাত্রীরা ব্যনার হাতে এলাকায় মিছিল করে মানুষকে সচেতনতার বার্তা দেন৷ ছাত্রছাত্রীদের সাথে ওই প্রচারের অংশনিতে দেখা যায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদেরও৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ