এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিডিও:দাসপুরে ৯ বছরের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক বৃদ্ধ গৃহ শিক্ষক

Published on: February 23, 2020 । 9:07 AM

ন’বছরের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক হলেন ৬০ বছরের বৃদ্ধ প্রাইভেট টিউটর। ঘটনা ঘিরে রাতেই তীব্র উত্তেজনা ছড়াল গ্রামে। প্রথমে গ্রামের মোড়লরাই শালিসি সভা ডেকে বৃদ্ধকে নিয়ে বসেন। কিন্তু অবস্থা বেগতিক দেখে খবর যায় পুলিস ও সংবাদ মাধ্যমে।

ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোকুল নগরে। ২২ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ গোকুলনগরের গ্রামের সালিশি সভা থেকে  ওই গৃহশিক্ষককে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ওই প্রাইভেট টিউটরের বাড়ি পাশের গ্রাম দাদপুরে।

নাবালিকার মায়ের অভিযোগ কয়েকদিন আগেই পড়াতে এসে মেয়েকে একা পেয়ে গৃহ শিক্ষক মাত্র ন বছরের তাঁর নাবালিকা সন্তানের সাথে যৌন লালসায় মেতে ওঠেন। পাছে ঘটনা জানাজানি হয়,নাবালিকাকে ছুরিকাঘাতের ভয় দেখানো হয়। কিন্তু দিন কয়েক পরে ঘটনাটি ওই নাবালিকা তার মায়ের কাছে বললে মেয়েকে নিয়ে তাঁরা ডাক্তারের কাছে যান। তিনি আরও জানান,বাড়ির লোকেরা মেডিক্যাল রিপোর্ট করালে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। ২২ ফেব্রুয়ারি রাতে গ্রামের শিতলা মন্দির প্রাঙ্গণে গ্রামের মোড়লরা শালিসি সভা ডেকে অভিযুক্ত ওই গৃহ শিক্ষকের সাথে বসলে গ্রামবাসীদের উত্তেজনার পারদ চড়তে থাকে। নাবালিকার বাড়ির তরফে দাসপুর পুলিসে খবর দেওয়া হয়। ঘটনার গুরুত্ব বুঝে দাসপুর পুলিস ওই রাতেই অভিযুক্তে আটক করে।

গ্রামের মোড়লরা জানিয়েছেন,ঘটনাটির সাথে গ্রামের মান সম্মান জড়িত তাই বিষয়টি গ্রামের কয়েকজন মিলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। দাসপুর পুলিসের পক্ষে জানানো হয়,শিশুর উপর যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। এমন গুরুতর অভিযোগে নাবালিকার পরিবারের উচিত ছিল আগে পুলিসের কাছে এসে ঘটনাটি জানানো। যদিও অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই দাসপুর পুলিস আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক