এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় লরি পিষে মারল স্কুল ছাত্রকে, ক্ষিপ্ত জনতার মারে জখম ২ শিক্ষিকা ও ৪ পুলিশ কর্মী

Published on: March 25, 2022 । 6:10 PM

নিজস্ব সংবাদদাতা: পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্রে করে শুক্রবার বিকেলে চন্দ্রকোণা থানার গোপসাই রণক্ষেত্রের চেহারা নিল। গোপেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র শুভজিৎ দোলইয়ের(৭) মৃত্যুর পরই ক্ষিপ্ত জনতা স্কুলে গিয়ে হামলা চালায়। মারধর করা হয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ ট্রেনি টিচারদেরও। দু’জন শিক্ষিকা গুরুতর জখম হন। সেই সঙ্গে ক্ষিপ্ত জনতা ঘাটাল-চন্দ্রকোণা রোড় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিস গেলে পুলিসের উদ্দেশ্যেও ঢিল-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। জনতার আক্রমণে চার জন পুলিস কর্মী জখম হন। প্রায় দু’ঘণ্টা পর পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ঘটনা স্থল থেকে জানান, মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিতের বাড়ি স্কুল থেকে আধ কিলোমিটার দূরে লালসাগরে। অন্যান্য দিনের মতো এদিন শুভজিতের মিড ডে মিল খাওয়ার পর তার দাদা সুরজিৎ দোলই তাকে সাইকেলে করে আনতে আসে। শুভজিৎ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি বালি বোঝাই লরি শুভজিৎকে পিষে দিয়ে চলে যায়।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ