এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে প্রজাতন্ত্র দিবসে বিজেপির স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: January 26, 2021 । 10:21 PM

সন্তু বেরা:৭২ তম প্রজাতন্ত্র দিবসে দাসপুর বিজেপির পক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এলাকার দুঃস্থদের শীতের কম্বল বিতরণ কর্মসূচী হল দাসপুর ১ ব্লকের সরিবেড়িয়া এলাকার শ্রীরামপুরে। বিজেপির পক্ষে কৌশিক মাইতি জানান আজ ২৬ জানুয়ারীর সকালে স্থানীয় বিজেপি নেতা অরূপরতন মিশ্র এবং দলে নবাগত তপন দত্তের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। ৮ জন মহিলা সহ মোট ৫০ জন এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বলে উদ্যোক্তারা জানান। পরে শতাধিক এলাকার দুঃস্থ মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

ঘাটালের নবগ্রামে পালিত হল বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস

অন্তরালে থেকেও ইতিহাসের পাতায় অমর দিনময়ী দেবী, আজ তাঁর ২০১তম জন্মদিবস

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন