এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চারাগাছ বিতরণ করে নিজের উপনয়ন অনুষ্ঠান পালন করল কিশোর

Published on: June 21, 2021 । 9:20 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: নিজের উপনয়ন অনুষ্ঠানে গ্রামবাসীদের গাছ বিতরণ করল চন্দ্রকোণার এক কিশোর। ওই কিশোরের নাম রাহুল অধিকারী। বাড়ি চন্দ্রকোণা-১ ব্লকের মনোহরপুরে। আজ ২১ জুন তার উপনয়ন ছিল। ওই অনুষ্ঠানে সে চারা গাছ বিলি করে বলে জানা গিয়েছে।

বর্তমানে রাহুল মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। রাহুলের বাবা অরুণ অধিকারী বলেন, আমার পুত্র বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষদের কিছু চারাগাছ দেবে বলে ঠিক করে। ছেলের এই উদ্যোগকে সম্মতি জানিয়ে আমরাও ঠিক করি গ্ৰামের মানুষদের চারাগাছ বিতরণ করব। তাই আজ ছেলের উপনয়ন অনুষ্ঠান উপলক্ষ্যে গ্ৰামের প্রায় ১৫০ জন গ্ৰামবাসীকে চারাগাছ বিরতণ করা হয়। রাহুলের মামা লক্ষীকান্ত পান্ডা জানান, রাহুলের এই ধরনের চিন্তা-ভাবনা দেখে তাঁরা খুবই খুশি। 

বিগত কয়েক দশক ধরে সারা বিশ্বে বৃক্ষ নিধন চলছে। ফলে পরিবেশে অক্সিজেন ভারসাম্য হ্রাস পাচ্ছে। অন্য দিকে প্রাণীদের অক্সিজেন ছাড়া কয়েক মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। পরিবেশে  অক্সিজেনের পরিমাপ বাড়াতে পারে একমাত্র গাছ। সেজন্যই ওই কিশোর তার উপনয়নে এই উদ্যোগ নিয়েছে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।