এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দীর্ঘদিন হাতে কোনও কাজ নেই, চরম সঙ্কটে চন্দ্রকোণার নির্ভয়পুর গ্রামের ৬০ টি পরিবার

Published on: June 12, 2021 । 4:08 PM

তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল: চন্দ্রকোণা থানার নির্ভয়পুরের ৬০ টি পরিবারের সদস্যরা মূলত দিনমজুর, এদের নেই কোন নিজস্ব জমি জায়গা। তাই এদের সংসার চলে দিনমজুরের কাজ করে আর খেজুর পাতা তালাই ও পুজোতে অনুষ্ঠানে ঢাক বাজানো।  আর করোনার এই সময়ে দুশ্চিন্তায় পরিবারের প্রায় সদস্যরা। ওই সমস্ত   পরিবারের সদস্যরা বলেন, করোনার ফলে লকডাউনের জেরে বন্ধ একাধিক জায়গায় পুজো পার্বণ ও অনুষ্ঠান, তাই সে ধরনের চাহিদা নেই ঢাক বাজানো,  কিন্তু তবুও সংসার চলে যাচ্ছিল তাদের, হাতের কাজের খেজুর পাতা দিয়ে তৈরি চাটাই বানিয়ে।কারণ সেই চাটাইয়ের গ্রামগঞ্জে ভালোই চাহিদা ছিল।  কিন্তু করোনার সংক্রমণের  দ্বিতীয় ঢেউ  ও লকডাউন এর ফলে তারা পড়েছে চরম বিপাকে।  তারা জানান খেজুর পাতার তৈরি, তাদের হাতের জিনিস  যখন তারা গ্রামগঞ্জে বিক্রি করতে যাচ্ছেন, করোনা আতঙ্কের জেরে গ্রামবাসীরা বাইরের লোক দেখে তাদের ফিরিয়ে দিচ্ছেন।  এমনকি খেজুর পাতার তৈরি চাটাই কিনতেও তারা রাজি হচ্ছেন না। শুধু তাই নয় বাজার হাটে সেই ধরনের লোক জমায়েত না থাকায় বিক্রি হচ্ছেনা খেজুর পাতার তৈরি চাটাই। এমনকি চাটাই তৈরির পাতা আনতে হয় গোয়ালতোড় সারেঙ্গা থেকে। সেখানেও  গাড়ির যোগাযোগ না থাকায় পাতা আনতে পারছে না তারা। সংসার চালাতে হিমশিম খাচ্ছে প্রায় ৬০ টি পরিবারের সদস্যরা ।  তাদের কাতর আকুতি সরকারি সাহায্যের। চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাড়া   তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক