এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রান্না করা খাবার এবং ওষুধ নিয়ে কোভিড রোগীদের পাশে ক্যুইজ ও ম্যানিয়া

Published on: May 21, 2021 । 4:21 PM

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল:বর্তমান অতিমারী পরিস্থিতিতে ঘাটাল- দাসপুর এলাকায় যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অর্থাৎ হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে আছেন, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রান্না করা পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হচ্ছে দাসপুরের এক ক্যুইজ সংস্থার তরফে। ওই ক্যুইজ সংস্থার অন্যতম সদস্য সন্দীপ দে জানান,   ২০মে থেকে এই পরিষেবা দেওয়া শুরু হয়েছে সংস্থার পক্ষ থেকে। এছাড়াও কোভিড আক্রান্তদের কাঁচা বাজার ও ঔষধপত্র পৌঁছে দিয়ে সাহায্য করা হবে। আর্থিকভাবে অসহায় মানুষের জন্য বাজার সামগ্রী এবংঔষধপত্র বিনামূল্যে প্রদান করা হবে। অন্যান্য প্রয়োজনেও সংস্থার সদস্যরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবে বলে সন্দীপবাবু জানিয়েছেন।
কোভিড আক্রান্তরা সংস্থার সাহায্য নেবার জন্য ফোন করতে পারেন এই নাম্বার গুলিতে। সৌম্যরুন বেরা (8945908920), পম্পা সেনাপতি (8902480829), মধুসূদন ভুঁঞ্যা( 8452836251)। এছাড়াও যদি কোন মানুষ বা পরিবার লকডাউনের কারণে আর্থিক ভাবে বিপর্যস্ত হন তাহলে টিম কুইজ-ও-ম্যানিয়াকে ফোন করলে সংস্থা মানুষের পাশে থাকবে।


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক