এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নাগালের মধ্যে থাকলে নিজেরা উদ্যোগ নিয়ে সামাজিক কাজে এগিয়ে আসুন

Published on: August 10, 2019 । 9:59 PM

দীর্ঘদিন ধরে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর রাজারপুকুর মোড়ে রাস্তার উপরে একটি গর্ত নিত্তযাত্রীদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই গর্ত ভরালেন স্থানীয় এক বাসিন্দা।

রাস্তার তিন মাথার মোড়ে গর্তটি থাকায় যাতায়াতের পথে যাত্রীরা মাঝে মধ্যেই জখম হতেন। শুক্রবারের সকালেই স্থানীয় বাসিন্দা সুশান্ত খাঁড়া নিজেই উদ্যোগ নিয়ে রাজনগর রাজার পুকুর মোড়ে রাস্তার উপর ঐ গর্ত ভরালেন। তিনি বাড়ি থেকে নিজে মাথায় করে ইঁট এনে ওই গর্ত ভরে রাস্তা সারাই করেন।

সুশান্ত বাবু বলেন,রাস্তায় ওই গর্তে পড়ে বহু মানুষ পড়ে জখম হচ্ছে দেখে গর্তটা ভরিয়ে দিলাম। প্রশাসনিক ভাবে কবে কাজ হবে সে আশায় বসে না থেকে নিজেদের সামর্থ্যের মধ্যে থাকলে এ ধরনের কাজে এগিয়ে এলে অনেক সমস্যাই সমস্যা বলে মনে হবে না। আমরা আমাদের দায় এড়িয়ে যেতে পারি না।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭