এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা হাসপাতালে ওষুধ সংকট,বিপাকে রোগীর পরিজনেরা

Published on: November 13, 2021 । 9:48 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাসপাতালে ওষুধ সংকট, হাতে স্লিপ ধরিয়ে বাইরে থেকে ওষুধ কেনার জন্য বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীর পরিজনদের। ন্যায্য মূল্যের ওষুধ দোকানেও মিলছে না ওষুধ। বেশি দাম দিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে চরম বিপাকে পড়েছেন রোগীর পরিজনেরা। এমনই অভিযোগ ঘাটাল মহকুমা হাসপাতালে। বেশ কয়েকদিন ধরেই ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওষুধ কিনতে নাভিশ্বাস পড়ছে। অভিযোগ হাসপাতাল থেকে বেশিরভাগ ওষুধ স্লিপ দিয়ে বাইরে কেনার জন্য পাঠিয়ে দেয়া হচ্ছে। হাসপাতাল চত্বরে রয়েছে ন্যায্যমূল্যের ওষুধ দোকান অভিযোগ ন্যায্য মূল্যের দোকান থেকেও পাওয়া যাচ্ছেনা ওষুধ । বাইরে থেকে ওষুধ কিনতে চরম আর্থিক সংকটে পড়েছেন রোগীর আত্মীয়রা। ঘাটাল মহকুমা হাসপাতালে সুপার সম্রাট রায়চৌধুরী ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি মেনে নিয়েছেন মেডিসিন সংকটের কথা। তিনি জানিয়েছেন যে ঠিকাদারি সংস্থাকে ওষুধের বরাদ্দ দেওয়া হয়েছে তারা সময় পেরিয়ে গেলেও ওষুধ সাপ্লাই করছে না তাই এই সমস্যা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও