এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পানার চাপে ভেঙে গেল ঝুমি নদীর উপর বাঁশের সাঁকো, সমস্যায় এলাকার মানুষ

Published on: June 13, 2021 । 11:03 PM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ জুন সন্ধ্যার পর থেকেই হঠাৎ করে ঝুমি নদীর জল বাড়তে থাকে। আর নদীর জল বাড়ার সাথে সাথেই নদীর জলের স্রোতের সঙ্গে পানা এসে জমতে থাকে বালিডাঙার বাঁশের সাঁকোর খুঁটির গড়ায়। স্থানীয়রা সেই পানাগুলি অনেক সরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সাঁকোটিকে টিকিয়ে রাখতে পারলেন না। পানার চাপেই রাত ৯টা নাগাদ বালিডাঙার বাঁশের সাঁকোটি ভেঙে গেল।

ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি বলেন, এই সাঁকো দিয়ে অতি সহজেই ঘাটাল ব্লকের খাসবাড়, সোয়াই,দামোদরপুর, বালিডাঙা, দেওয়ানচকের সঙ্গে কোমরা, রাংতাখালি, শ্রীমন্তপুর ও হুগলি জেলার একাংশের মানুষ যাতায়াত করতেন। সাঁকোটি ভেঙে যাওয়ার ফলে ওই সব এলাকার বাসিন্দারা সমস্যায় পড়বেন। তাঁদের আগামী কাল থেকে ফের নৌকায় করেই যাতায়াত করতে হবে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক