এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের কোমরায় শ্রাবণী সংক্রান্তিতে দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল মনসা মন্দিরে

Published on: August 18, 2019 । 5:55 PM

মনসারাম কর: আজ শ্রাবণী সংক্রান্তিতে মনসাপুজো উপলক্ষে আজ ঘাটাল থানার কোমরা গ্রামে বহু ভক্তদের

 

ভিড় উপচে পড়ল। শুধু কোমরা গ্রামের নয়, পাশাপাশি কয়েকি গ্রামসহ  দূরদূরান্ত থেকেও অনেক ভক্ত এখানে হাজির হন। সকল মহিলাদের হাতেই দেখা যায় একটি করে পুজোর ডালি। পুজো দিতে আসা সকল ভক্ত ও আশপাশের ১৪-১৫  টি গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষের জন্য দুপুরে এখানে খাওয়ার ব্যবস্থাও ছিল।  কয়েক দশক আগে থেকেই এই রীতিনীতি এখানে ধারাবাহিক ভাবেই চলছে।  এত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুজো কমিটির সদস্যদের।

প্রসঙ্গত এই মনসামন্দির এলাকার মানুষের কাছে জাগ্রত মনসাদেবীর মন্দির হিসেবে পরিচিত। সারাবছর জুড়ে প্রত্যেক শনি ও মঙ্গলবার পূজারী এই মন্দির থেকে ভক্তদের নানান রোগের ওষুধ ও কবচ দিয়ে থাকেন। মনসাদেবীর এই ওষুধ সন্তুষ্ট ভক্তরাও, তাই সপ্তাহের এই দুটি দিন ভিড় থাকে চোখে লাগার মত। সারা বছর যে সমস্ত ভক্ত এবং রোগী এখান থেকে ওষুধ নিয়ে যায় তারা সকলেই শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো দেওয়ার জন্য সপরিবারে এখানে হাজির হন। সকাল থেকে সারাদিনই জাঁকজমক করে চলে পুজো পর্ব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব