এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ছাত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ, ৬ মাস পর শিক্ষক গ্রেফতার

Published on: August 10, 2026 । 6:08 PM

নিজস্ব সংবাদদাতা:দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় তাকে মানসিকভাবে চাপ দেওয়ার অভিযোগে প্রায় ছ’মাস পর এক হাইস্কুল শিক্ষককে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। ধৃত শিক্ষকের নাম গৌতম সিনহা। তিনি পূর্ব মেদিনীপুরের সিদ্ধার বাসিন্দা এবং দাসপুরের বাসুদেবপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শ্রেয়া হাইত বয়স ১৫। ওই স্কুলে সে দশম শ্রেণিতে পড়ত। গত ১১ ফেব্রুয়ারি সকালে খাটবাড়ুই গ্রামে নিজের ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। ২৫ ফেব্রুয়ারি শ্রেয়ার বাবা বিশ্বজিৎ হাইত থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার আগের রাতে ওই শিক্ষকের সঙ্গে শ্রেয়ার দীর্ঘক্ষণ কথা ও চ্যাট হয়েছিল। রাত ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ১২ মিনিটের মধ্যে শিক্ষকের নম্বর থেকে পরপর আটটি হোয়াটসঅ্যাপ কল যায় ছাত্রীর ফোনে। ফোনে শিক্ষকের একটি লক করা চ্যাট বক্স এবং কিছু মেসেজ মুছে ফেলার তথ্যও পাওয়া যায়। এছাড়া, শ্রেয়ার ইমেল অ্যাকাউন্টের রিকভারি নম্বর হিসেবে শিক্ষকের ফোন নম্বর যুক্ত ছিল বলেও তদন্তে উঠে আসে। পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশকে খবর দেওয়া এবং ছাত্রীর ফোন পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে চাপ দেওয়া হয়েছিল। শিক্ষক গ্রেফতার হওয়ায় খুশি শ্রেয়ার পরিবার। পরিবারের আশা, তদন্তে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং তাঁরা ন্যায়বিচার পাবেন।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি