এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হল চেঁচুয়া হাটের প্রাচীন রথের মেলা

Published on: February 27, 2021 । 11:27 PM

দুর্গাপদ ঘাঁটি: কয়েক’শ বছরের প্রাচীন ঐতিহ্যপূর্ণ রথের মেলা আজ অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হল মেদিনীপুর জেলার দাসপুর থানার চেঁচুয়া হাটে। যে মেলা এক সময় হাজার হাজার মানুষের ভীড়ে হাটের বিস্তীর্ণ এলাকা জমজমাট হয়ে উঠত, বর্তমানে তার করুণ অবস্থা আজকের চিত্র দেখলে পরিষ্কার বোঝা যায়। প্রতিবছর মাঘী পূর্ণিমায় এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেদিনীপুর জেলার এই মেলাটি প্রাচীন সংস্কৃতির ঐতিহ্য বহন করে। আজ থেকে প্রায় ত্রিশ বছর পূর্বেও মেলাটি একপক্ষ কাল ধরে অনুষ্ঠিত হত। সে সময় ঘাটাল মহকুমার মানুষ মেতে উঠতেন এই মেলাকে কেন্দ্র করে। তখন মেলা বৃহত্তর রূপ নিত। কিন্তু কালের গ্রাসে আজ তা অনেকটই স্তিমিত হয়েছে। এখন এক দিনই মেতে ওঠেন এলাকার অল্প সংখ্যক মানুষে।
বর্তমানে চেঁচুয়ার হাটের বাণিজ্যিক প্রসার কমেছে। হাটের রোজগারও হতাশাজনক। হাটের বর্তমান মালিক নিরঞ্জন ভৌমিকের মতে, এইভাবে চলতে থাকলে আর কতদিনইবা তা চালানো সম্ভব হবে।  তাই এই ভাবে ধুঁকতে ধুঁকতে মেলার ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক