এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রেডক্রশের উদ্যোগে দাসপুরে ও ঘাটালে হাইজিন কিট ও বস্ত্র বিতরণ

Published on: October 1, 2022 । 10:13 AM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ: রেডক্রশের ঘাটাল শাখার উদ্যোগে দাসপুর ও ঘাটালের রাধানগরে দু’দিন হল হাইজিন কিটও বস্ত্র বিতরণ। রেডক্রশ এর রিলিফ ইন চার্জ শুভদীপ সিংহ রায় জানান, ২৯ সেপ্টেম্বর দাসপুর-২ ব্লকে হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত।

অন্যদিকে ৩০ সেপ্টেম্বর ওই  সোসাইটির রাধানগর  কেন্দ্রে  একশো জন বালক-বালিকা ও ৬০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজো উপহার হিসাবে। রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই জানালেন, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, করোনা কালীন খাদ্য প্রদান কর্মসূচি চালাতে গিয়ে আমরা আর্থিক সংকটের কবলে পড়েছি তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় যাতে কচিকাঁচা ও মহিলারা অংশগ্রহণ করতে পারেন হাসিমুখে সেজন্যই আমরা তাঁদের হাতে আমাদের সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক তুলে দিলাম। তিনি আরোও জানালেন আগামী  মহাসপ্তমীতে দাসপুর-২ এর পলাশপাইতে দুঃস্থ মানুষদের হাতে মশারি তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রশান্ত রায়, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা কারক খাঁ, রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার কোষাধ্যক্ষ শ্যামল রায়, সদস্য রামমোহন রায় প্রমুখ ব্যাক্তিবর্গ। দালালপুকুর সর্বজনীন দুর্গামণ্ডপে নতুন জামাকাপড় পেয়ে প্রাপকদের ও দাতা সংস্থার সকলেরই মুখ উজ্জ্বল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব