এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৬৩ বছরে পড়ল সোনাখালি বাজার সর্বজনীন দুর্গোৎসব

Published on: October 20, 2023 । 10:30 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সোনাখালি বাজার সর্বজনীন দুর্গোৎসবের ৬৩ তম বর্ষের উদ্বোধন হ’ল সাড়ম্বরে। ওই পুজোটির এবারের থিম ‘মুক্তির আনন্দে আনো শান্তির পৃথিবী’। প্রতিমাটি ডাকের সাজে যেন জীবন্ত মাতৃপ্রতিমা। ১৯ অক্টোবর পঞ্চমীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বান সাহু, সোনাখালি সয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ণ ঘোড়ই, পঞ্চায়েত সমিতির সদস্য ভবানন্দ মাঝি, পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু প্রামাণিক সহ কমিটির অন্যান্য সদস্য সহ এলাকার বিভিন্ন গুণীজন।

ওই পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু পুরনো এই দুর্গাপূজো একসময় চালা করে শুরু হয় প্রবীণ সদস্যদের হাত ধরে। তখন আশেপাশের এলাকায় আর কোথাও পুজো হ’ত না। সেই ছোট্ট পুজো আজ ৬৩ তম বর্ষে পদার্পণ করল। আগামীদিনে এইভাবেই পুজোটিকে এগিয়ে নিয়ে যেতে এলাকার নবীন ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান পুজো কমিটির বর্তমান কর্মকর্তারা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

ঘাটালের নবগ্রামে পালিত হল বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস

অন্তরালে থেকেও ইতিহাসের পাতায় অমর দিনময়ী দেবী, আজ তাঁর ২০১তম জন্মদিবস

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন