এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সংবাদ মাধ্যমের খবরের জের: আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে চন্দ্রকোণার সেই ৭ আদিবাসী পরিবারের বাড়ি তৈরির কাজ

Published on: January 20, 2021 । 9:53 PM

বাবলু সাঁতরা: সংবাদ মাধ্যমের খবরের জেরে প্রশাসনিক তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই বাড়ি, শৌচাগার, বিদ্যুৎ সহ অন্যান্য সুবিধা পেতে চলেছেন চন্দ্রকোণার মনসাতলা চাতালের কালভার্টের নিচে বসবাসকারী সাত আদিবাসী পরিবার। আজ ২০ জানুয়ারি বুধবার মেদিনীপুরে ওই সাতটি পরিবারকে জেলাশাসকের দপ্তরে নিয়ে যান চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক ছায়া দোলই।গতকাল খেজুরডাঙ্গায় তৃণমূলের সভামঞ্চেই পরিবারগুলিকে বুধবারই সমস্ত রকম সরকারি সুবিধা প্রদান করার কথা ঘোষণা করে গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। সেমতো এদিন তাদের জেলাশাসকের দপ্তরে নিয়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধা ও মতামত খুঁটিনাটি জেনে, সরকারি ভাবে বাড়ি, শৌচাগার, বিদ্যুৎ সহ সমস্ত পরিকাঠামো গড়ে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়। প্রাথমিকভাবে তার কাজও শুরু হয়ে যাবে ২১ জানুয়ারি বৃহস্পতিবার থেকে।

প্রসঙ্গত, পুনর্বাসন না মেলায় রাজ্যসড়কের ব্রিজের নিচে সাঁকোয় দিনযাপন করছিল বেশ কয়েকটি আদিবাসী পরিবার। শীতের মরসুমে শিশুদের নিয়ে ভূমিহীন ওই পরিবারগুলির এহেন দিনযাপনের খবর প্রকাশ্য আসতেই ১৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় তাদের সাথে দেখা করে ওইসকল পরিবারগুলির হাতে চাল, কম্বল, পোশাক সহ একাধিক সাহায্য তুলে দিয়েছিল ব্লক প্রশাসনের আধিকারিকরা। চন্দ্রকোণা- ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, জয়েন্ট বিডিও এবং বিধায়ক ছায়া দোলই ওই পরিবারগুলির সাথে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন এবং দ্রুততার সঙ্গে তা পালন করেন। সংবাদ মাধ্যমের এহেন ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ প্রশাসন, নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ