এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় একইদিনে দুটি আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

Published on: March 18, 2020 । 10:53 AM

বাবলু সাঁতরা: চন্দ্রকোণা পুরসভার ২ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে একইদিনে দুটি আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। একজনের নাম জিৎবাহাদুর রাণা (৩২)। অন্যজনের নাম করুনা রুইদাস(৪৫)। চন্দ্রকোণা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের  নয়াগঞ্জের বাসিন্দা জিৎবাহাদুর রানা ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়িতে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আ্ত্মহত্যা করে। স্থানীয়সূত্রে জানা যায়, ওইদিন রাতে বেশ কিছুক্ষণ দরজা না খোলায় স্থানীয় লোকজনকে ডেকে দরজা খোলা হলে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জিৎবাহাদুরকে।তড়িঘড়ি চন্দ্রকোণা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। মৃতের এক ছেলে, স্ত্রী ও মা রয়েছে। ঘটনার দিন স্ত্রী ছেলে শ্বশুর বাড়িতে ছিল এবং বাড়িতে মা ছিল। যদিও ঘটনার সময় মা বাড়িতে উপস্থিত ছিলেন না, বাড়ি ফিরে দীর্ঘক্ষন দরজা বন্ধ অবস্থায় দেখে স্থানীয়দের ডেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। কী কারনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা তা স্পষ্ট নয়। তবে  জিৎবাহাদুর অতিরিক্ত মদ্যপান করত বলে জানা গিয়েছে।

অন্যদিকে ওই পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেগুনবাড়ি এলাকায় স্বামীকে বাড়ির ভিতরে তালা দিয়ে উঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল করুনা রুইদাস নামে এক মহিলা। করুনাদেবীর স্বামীর নাম প্রহ্লাদ রুইদাস। ১৭ মার্চ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায়। আজ ১৮ মার্চ ভোরে মৃত মহিলার স্বামীর চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দিলে চন্দ্রকোণা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রহ্লাদবাবুর কথায়, গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে দুজনেই শুয়ে পড়েছিলেন, তারপর আর কিছু বুঝতে পারেননি। ভোরবেলা উঠে দরজা খুলতে গেলে দেখে তালা দেওয়া। তবে দুজনেই নিয়মিত মদ্যপান করতো বলে স্বীকার করেছেন মৃতের স্বামী। কী কারনে গলায় দড়ি তা নিয়ে ধন্দে সকলেই।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ