এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অবাক কান্ড: ভয়ঙ্কর পরিণতি এড়াতে সতর্কবার্তাকে তোয়াক্কা করছে না অনেকেই

Published on: March 21, 2020 । 12:26 PM

মনসারাম কর: এই মুহূর্তে করোনা মোকাবিলা করা দেশ ও রাজ্যের কাছে বড় লড়াই। এই সংক্রমন রুখতে সরকারিভাবে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেক নাগরিকের নৈতিন দায়িত্ব। কিন্ত একশ্রেনীর উচ্চ পর্যায়ের ব্যক্তিরাই করোনা সতর্কবার্তা ভঙ্গ করছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে সংক্রমন এড়াতে অবশ্য বিশেষ কারণ ছাড়া  জনসংযোগ ও অপ্রয়োজনীয় জমায়েত বন্ধ রাখতে। একদিকে দেশ ও রাজ্যে করোনা সংক্রমন হু হু করে বাড়ছে অপরদিকে ঘাটালের একশ্রনীর মানুষ, বিশেষজ্ঞ ও স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশকে তোয়াক্কাই করছে না। শিক্ষিত সমাজের অনেকেই এর সাথে যুক্ত। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির উপর দাঁড়িয়ে ঘাটালের অনেক শিক্ষক তাদের কোচিং সেন্টার চটিয়ে চালাচ্ছেন। তাদের মধ্যে অনেকে আবার সরকারি স্কুলে শিক্ষকতা করেন। কোনও সতর্কতার বালাই নেই এখানে। তাছাড়াও রাজনৈতিক ব্যক্তিরাও এর থেকে পিছিয়ে নেই। জমায়েত করে মাস্ক বিতরণ থেকে শুরু করে মিটিং করা ও জনসংযোগে কোনও খামতি রাখেনি। শুক্রবার খোদ দাসপুরের বিধায়ককে জমায়েত করে আনুষ্ঠানিকভাবে একটা সরকারি প্রকল্প উদ্বোধন করতে দেখা গেছে। অপরদিকে রাজ্য বা দেশের বাইরে থেকে যারা ফিরছে তারা তাদের তথ্য গোপন রেখে দিচ্ছে। ১৪ দিন ঘরের মধ্যে না থেকে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। অনেক রাজনৈতিক দাদা তা জেনেও স্বাস্থ্য দপ্তর বা প্রশাসনকে জানানোর প্রয়োজন মনে করছে না। অনেক গ্রামেই মাইকিং করে গ্রামের মানুষকে একছাতার তলায় নিয়ে এসে  শিতলা পুজোর আলোচনায় বসতে চাইছেন। ঘাটালের অনেক জায়গাতেই নানান অনুষ্ঠান চলছে। সমাজের একশ্রেনীর উচ্চ পর্যায়ের মানুষের মদতে এই সব চলছে বলেই মন্তব্য করেছেন অনেকে। মুর্খের মত কাজ করছে অনেকে। প্রেরণা নামে ঘাটালের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বলেন, যারা করোনা সতর্কতাকে তোয়াক্কা করছে না এবং যারা সরকারের কাছে সংক্রমন সংক্রান্ত তথ্য গোপন করছে তারাই আমাদের সমাজের প্রকৃত করোনা ভাইরাস। সংক্রমন রোগির পাশাপাশি তাদেরকেও মহামারী আইনে জেলবন্দি করা উচিত।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও