এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ডিজের তালে তাল মিলিয়ে ভক্তদের মাঝে তারা মা,শিল্পীর অবিকল সাজ

Published on: November 24, 2019 । 2:02 PM

শেষ রাতে ডিজের তালে অবিকল তারা মা এর সাজ, ভক্ত দের সাথে নাচ, আর তা দেখতে উৎসাহী জনগনের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখে রব জয় মা তারা।
একের পর এক চমক দিয়ে ২৩ নভেম্বর রাতে শেষ হল ৫১ তম বর্ষে দাসপুর রাজনগরের রাস উৎসব ২০১৯। আর এই রাস উৎসবেরই জীবন্ত বারোয়ারী মঞ্চে সপ্তাহ ধরে নানা সাজে সেজে রাজনগরের রাস উৎসব মাতালেন বহুরূপী শিল্পী এস কুমার। কখনো কৃষ্ণ কালী,কখনো বিদ্যাসাগর,গান্ধীজি আবার কোনোদিন অবিকল বাসুদেবের সাজে সেজে রাস উৎসবে আগত মানুষের মনোরঞ্জন করেছেন

রাস মেলা প্রাঙ্গনের এই বারোয়ারীর কাছেই উৎসুক জনতার ভিড়টাই বেশি ছিল। আর শনিবার রাস উৎসবের শেষদিনে শিল্পী সেজেছিলেন তারা মা এর সাজে। উৎসব কমিটির উদ্যোগে শেষ দিনে খাওয়া দাওয়া ছাড়াও একাধিক অনুষ্ঠানের জমাটি আয়োজন ছিল।

আগত দর্শনার্থীদের অনেকেই জীবন্ত তারা মায়ের সামনেই নাচতে শুরু করলে তারা মায়ের সাজে শিল্পী এস কুমার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ভক্তদের মাঝে ডিজের তালে তিনিও কোমর দোলালেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি