এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সাগরপুরে ফুটবলার প্রোডাকশনের উদ্যোগ

Published on: December 11, 2022 । 10:33 PM

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চলছে ফুটবলের বিশ্বকাপ। গ্রামের মাঠে ব্লক, মহকুমা, জেলা বা রাজ্য স্তরে আয়োজন হয় বড় বড় ফুটবল টুর্নামেন্ট। নেই এলাকার খেলোয়াড়। খেলোয়াড়দের ভাড়া করে এনে চলে সে খেলা। বিশ্বকাপে কই ভারত? গ্রামেও আছে অনেক ফুটবলের প্রতিভা। এক্কেবারে গ্রাম থেকে সেই প্রতিভাদের তুলে আনা পাশাপাশি গ্রামে, পাড়ায় যারা পায়ে পায়ে ফুটবল নিয়ে এগিয়ে চলেছে তাদের সেই ফুটবলের ব্যাকরণ শেখাতে অভিনব উদ্যোগ দাসপুরের সাগরপুরে৷ আজ রবিবার থেকে দাসপুর-১ ব্লকের সাগরপুর স্কুল মাঠে এলাকার ফুটবল প্রেমী কচিকাঁচাদের নিয়ে এক ফুটবল কোচিং শিবিরের আয়োজন করল সাগরপুর ফুটবল  অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এর পক্ষে প্রলয় বেরা জানান, এলাকা থেকে আগামী ফুটবলারদের তুলে আনাই মূল লক্ষ্য তাঁদের। পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে তাঁরা বর্তমান খেলোয়াড়দের এই খেলার ব্যাকরণ বুঝিয়ে দিয়ে খেলোয়াড়দের ফুটবলের শটে আরও মজবুত করতে চান। এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সাগরপুর পল্লী উন্নয়ন সমিতির পক্ষে বলরাম হাইত। অন্যদিকে সংস্থার এই উদ্যোগে আপ্লুত দাসপুর-১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং সাগরপুরের বাসিন্দা কৌশিক সামন্ত। তিনি বলেন, গ্রামে এমন একটা উদ্যোগ খুব দরকার ছিল। এবার গ্রামেই ফুটবলার এর প্রোডাকশন হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব