এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবির করল গোবিন্দপুর নিমতলার রথযাত্রা উৎসব কমিটি

Published on: May 6, 2023 । 11:29 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: [মন্দিরা মাজির ফেসবুক👉https://www.facebook.com/mandira.maji.7140]রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল গোবিন্দপুর কবি সুকান্ত মৈত্রী সংঘ। তীব্র গরমে প্রায় প্রতিবছরই মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দেয়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]যে কারণে কখনও কখনও রক্তের জরুরি প্রয়োজনেও রক্ত পান না রোগীরা। আবার কখনও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের ঘাটতির কারণে রক্ত দেওয়া সম্ভব হয় না। সেই কথা মাথায় রেখেই একটি রক্তদান শিবিরের আয়োজন করল ওই সংঘ। আজ ৬ মে শনিবার গোবিন্দপুর নিমতলা রথযাত্রা প্রাঙ্গনে রক্তদান শিবির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

ওই সংঘের এক সদস্য ব্রজসুন্দর সামন্ত বলেন, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বারবারই সবার উদ্দেশ্যে বলেন যেকোনও অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবির করার জন্য। মহকুমা শাসকের সেই বার্তাকে মান্যতা দিয়ে এবং থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে আমাদের আজকের এই রক্তদান শিবির। আজকের রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ ৪৩ জন রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরটি করা হয়েছিল।

প্রসঙ্গত, প্রায় ৭০ বছর ধরে বুদ্ধ পূর্ণিমার তিথিতে দাসপুর-১ ব্লকের গোবিন্দপুর নিমতলায় রথযাত্রা উৎসব পালন হয়ে আসছে। স্থানীয় বাসিন্দা হরি দোলইয়ের বাড়ি থেকে রথে করে মহাপ্রভু ও রাধা কৃষ্ণের বিগ্ৰহ নিয়ে রথ টেনে নিমতলায় পৌঁছানো হয়। আবার ওই রাতেই হরি দোলইয়ের বাড়িতে গিয়ে ঠাকুর রেখে আসা হয়। মহাপ্রভুর কাছে অনেকেই মানত করেন এবং সেই মানত পূরণ হলে রথের দিন বাতাসা ছড়ান তারা। হাজার ভক্তরা ভিড় করেন গোবিন্দপুর নিমতলার এই রথযাত্রা উৎসবে। মহাপ্রভু ঠাকুরের স্বপ্নাদেশ পেয়েই বুদ্ধ পূর্ণিমায় এই রথটানা শুরু হয় বলে জানান রথযাত্রা কমিটির এক অন্যতম সদস্য কৃষ্ণ সামন্ত।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব