এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির

Published on: July 10, 2021 । 11:01 PM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ,  ঘাটাল: মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল। আজ ১০ জুলাই শনিবার ঘাটালের গোপমহল জুনিয়র বালিকা বিদ্যালয়ে এই শিবিরটি আয়োজিত হয়। শিবিরে ৭জন মহিলা সহ মোট  ৫৫ জন রক্তদান করেন। মনোহরপুর-২ গ্রাম  পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই বলেন, বর্তমান ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সঙ্কট চলছে। সেই সঙ্কট কিছুটা কাটাতে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। এদিন শিবিরে উপস্থিত ছিলেন  ঘাটালের জয়েন্ট বিডিও সুমন্ত পাঁজা, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির  কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল সহ অন্যান্য অতিথিরা। শিবিরটিকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

ঘাটালের নবগ্রামে পালিত হল বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস

অন্তরালে থেকেও ইতিহাসের পাতায় অমর দিনময়ী দেবী, আজ তাঁর ২০১তম জন্মদিবস

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন