এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দণ্ডি কাটার জন্য মহিলা ও ভক্তদের লম্বা লাইন ক্ষীরপাই উৎসব ও সন্তোষী পুজোতে 

Published on: April 7, 2023 । 5:33 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণার ক্ষীরপাইতে সন্তোষী পুজোর শেষ দিনে সকাল [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] থেকেই ভক্তদের ঢল। ক্ষীরপাই উৎসব ও সন্তোষী পুজো ৮ দিন ধরে চলছে। আজ ছিল শেষ দিন। সকালেই কয়েক’শ ভক্ত দণ্ডি কাটা শুরু করেন। পুজো দেওয়ার জন্য মহিলাদের লম্বা লাইন পড়ে। পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষের জন্য নরনারায়ণ সেবার আয়োজনও করা হয়। ক্ষীরপাই বয়েজ ক্লাব এর উদ্যোগে মেলাটির আয়োজন করা হয়েছে। ওই ক্লাবের সদস্য সুপ্রিয় ঘোষ জানান, এই নিয়ে উৎসবটি ৪৫ বছরে পড়েছে। তিনি বলেন, মহকুমার এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পুজোতে ভক্তরা আসেন। ঘাটাল মহকুমার সন্তোষী পুজো হিসাবে এটি পুরানো পুজো বলেও উল্লেখ করেন।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব