এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রিভিউয়ের পর মাধ্যমিকে প্রথম দশে ঘাটালের সোহম

Published on: August 8, 2019 । 6:29 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটালে মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে আরও একজন  জায়গা করে নিল। মাধ্যমিকের রিভিউতে এক লপ্তে ৯ নাম্বার বাড়িয়ে রাজ্যে দশম স্থান দখল করল  ঘাটাল বিদ্যাসাগর স্কুলের ছাত্র সোহম পোড়ে। ওই স্কুলের টিআইসি সুব্রত মাইতি বলেন, মাধ্যমিকের ফল প্রকাশের সময় সোহম ৬৭২ নম্বর পেয়েছিল। ৭ আগস্ট রিভিউ ফল বেরোতে দেখা যায় ওর ইতিহাসে সাত এবং ইংরেজিতে দুই নম্বর বেড়েছে। বর্তমানে ওর প্রাপ্ত নম্বর ৬৮১। এবং তাতেই সে রাজ্যের মেধা তালিকার দশম স্থান করে নিয়েছে। ইতিপূর্বে ওই স্কুল থেকেই মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছিল অনীক চক্রবর্তী নামে এক ছাত্র। সে ৭০০ নম্বরের মধ্যে ৬৮৪পেয়ে সপ্তম স্থান দখল করেছে।

সোহম বর্তমানে ওই স্কুলেই একাদশ শ্রেণীতে পড়ে।  পড়াশোনাতে সে বরাবরই ভালো। সোহমের বাবা সমরেন্দ্র পোড়ে বলেন, মাধ্যমিকে টেস্ট পরীক্ষায় আমার ছেলে ৬৭২ নম্বর পেয়েছিল। আশাছিল ফাইন্যালে ৬৮০’র ওপরে পাবে। কিন্তু ফল বেরোতে দেখা যায় ৬৭২ পেয়েছে। ফলে রিভিউ করতে দিই।  রিভিউতে ওর মোট ৯ নম্বর বেড়েছে। নাম্বার বেড়ে ওর এখন বিষয় ভিত্তিক নম্বর:বাংলায় ৯২, ইংরেজিতে ৯৫, অঙ্কে ১০০, জড় বিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৯ এবং ভুগোলে ৯৮। সোহম জানায়, আগামী দিনে তার রসায়ন নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে।  

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক