এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তায় বসে শতাধিক গ্রামবাসী!দাসপুরে বাইকের ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু,পথ অবরোধ

Published on: July 16, 2023 । 10:26 PM

সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ: নাড়াজোল-সুপা গ্রামীণ সড়কে দাসপুর থানার কাঁটাদরজায় পথ দুর্ঘটনার জেরে পথচারীর মর্মান্তিক মৃত্যু। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ক্ষতিপূরণের দাবিতে আজ ১৬ জুলাই রবিবারের বিকেল থেকে ওই রাস্তা আটকে সাধারণ মানুষ পথ অবরোধ শুরু করেন। জানা গিয়েছে আজ রবিবারের সকালে মর্নিংওয়াক গিয়েছিলেন কাঁটাদরজা গ্রামের সনাতন দোলই(৬২)। সেই সময়ই এক বাইক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে নাড়াজোল গ্রামীণ হাসপাতালে তারপর তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভোর থেকেই কিছু মাছ ব্যবসায়ী দ্রুত গতিতে বাইক চালিয়ে যায়। আজ রবিবারও এমনই এক মাছ ব্যবসায়ীর বাইকের ধাক্কায় সনাতন দোলই গুরুতর জখম হন এবং পরে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। অন্যদিকে এই নাড়াজোল সুপা গ্রামীণ সড়কের মাঝে দেখা দিয়েছে বড় বড় ফাটল সাথে দু’ধারের জঙ্গল রাস্তা ছাপিয়ে যাচ্ছে। বাঁক মোড়গুলি প্রায় অদৃশ্য, রাস্তায় যাতায়াতের ব্যাপকভাবে সমস্যা। কয়েকদিন আগেই দুই বাইকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন জখম হয়। আজ আবার এই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। কাঁটাদরজায় পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। রাত প্রায় ৮টা নাগাদ অবরোধ ওঠে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।