এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহে মুখ্যমন্ত্রীর ঘোষিত হেরিটেজ বিল্ডিং সংস্কার চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল

Published on: July 4, 2022 । 10:03 PM

কুণাল সিংহরায়: বীরসিংহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত হেরিটেজ বিল্ডিং সংস্কার চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আজ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ৪ জুলাই বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়িটি ভেঙে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৫০ বছরেরও বেশি এই প্রাচীন এই বিল্ডিং। প্রথমদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হিসাবেই ব্যাবহার হত।পরবর্তী কালে বর্তমান বিদ্যালয়ের উত্তর দক্ষিণ দিকে মাটির ঘরে ক্লাস শুরু হলে এখানে অফিসের কাজ শুরু হয়। তারপরে এটি পুরোপুরি ছাত্রাবাস হিসাবেই ব্যাবহার হয়ে এসেছে। ছাত্রাবাসের নতুন বিল্ডিং নির্মিত হওয়ায় এবং ছাত্রাবাসের ছাত্র কমে যাওয়ার ফলে এই মাটির বিল্ডিং দুটি দীর্ঘদিন অব্যাবহৃত অবস্থায় পড়ে ছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে বীরসিংহে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সূচনা করে এই মাটির বিল্ডিং দুটি কে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেন।দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে সংস্কারের কাজ চলছিল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ