এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বেশ কয়েকটি জায়গা কন্টেইনমেন্ট জোন হচ্ছে

Published on: July 21, 2021 । 4:57 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগামী কাল ২২ জুলাই থেকে দাসপুর থানার   বেশ কয়েকটি এলাকাকে নতুন করে কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে। নতুন করে করোনা বেড়ে যাওয়ার জন্যই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। জেলা সূত্রে জানা গিয়েছে, ওই ২৭ জুলাই পযর্ন্ত নিম্ন লিখিত জায়গাগুলিকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। তাই ওই সমস্ত এলাকায় কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠান, অফিস ও বাজার খোলা রাখা যাবে না। ওই সমস্ত এলাকায় করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্যই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। যেসমস্ত জায়গাগুলিকে

মাইক্রো কন্টেইনমেন্ট করা হয়েছে তা হল দাসপুর থানার চাঁইপাটের দাসপাড়া, কাদিলপুরের একাংশ, পাঁচবেড়িয়ার খাড়রাধাকৃষ্ণপুরের একাংশ এবং ঘাটালের সুলতানপুরের মাঠপাড়া।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও