এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গ্রামের রাস্তায় ওভারলোডেড গাড়ি আটকে বিক্ষোভ

Published on: February 20, 2020 । 12:28 PM

সন্তু বেরা: দাসপুরের সরু ও দুর্বল রাস্তায় ওভারলোডেড গাড়ি। সেই গাড়িকে আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আজ ২০ ফেব্রুয়ারি সকাল থেকে দাসপুর-শ্যামসুন্দরপুর-সুরার বকুল তলার রাস্তায় বিক্ষোভটি চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায়। প্রধানমন্ত্রী সড়ক যোজনার অধীনে ওই রাস্তাটি কয়েক মাস আগে তৈরি হয়। অভিযোগ, নিয়ম মেনে তৈরি না হওয়ার জন্য রাস্তাটি তৈরির পর থেকে বেহাল হতে শুরু করে। তার ওপর আবার সেই রাস্তাতেই ভারি গাড়ি চলাচল শুরু করেছে।
গত রাতে ওই রাস্তাটির ওপর দিয়ে একটি ২২চাকার গাড়ি যায়। সেই রাস্তাটিকে আটকেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এলে পুলিশকে ঘিরেও স্থানীয়রা বিক্ষোভ দেখান। স্থানীয়রা বলেন, যে রাস্তা দিয়ে ১০টনের বেশি গাড়ি যাতায়াত করা নিষেধ রয়েছে সেই রাস্তা দিয়ে ৬০-৭০ টনের গাড়ি ঢুকছে কার মদতে? ওই রাস্তা দিয়ে ১০ টনের বেশি গাড়ি ঢুকলেই তাঁরা এভাবে আন্দোলনে নামবেন।
স্থানীয়দের ওই প্রতিবাদ মহকুমার অন্যান্য জায়গার বাসিন্দাদেরও ভালো লেগেছে। কারণ, বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাস্তা ভালো রাখার দায় স্থানীয়দের, প্রশাসন এবিষয়ে উদাসীন। তাই স্থানীয়রা না উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক