এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পুজোয় ডিজে না হওয়ায় পুজো কমিটির উপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাতেই ঘটনাস্থলে পুলিশবাহিনী

Published on: October 16, 2021 । 12:06 AM

কুমারেশ চানক ও মন্দিরা মাজি:বিসর্জনে কেন ডিজে হয়নি? এই দাবি তুলে পুজো কমিটির অফিস ভাঙচুর ও পুজো কমিটিত সদস্যদের উপর হামলা করা হল, বাদ যায়নি মহিলারাও
বিসর্জনে ডিজে না করায় মদ্যপ অবস্থায় মহিলাদের মারধর করা হয়। আজ ১৫ অক্টোবর রাতে এমনই ঘটনা ঘটেছে ঘাটাল থানার দীর্ঘগ্ৰাম হোগলার মাঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটি চত্বরে। ঘটনাসূত্রে জানা গিয়েছে, বিসর্জন হয়ে যাওয়ার পর গ্ৰামের বেশ কিছু জন মদ্যপ অবস্থায় এসে পুজো কমিটির জিনিসপত্র ভাঙচুর করে। মণ্ডপ ভাঙচুর করে শুধু তাই নয় কমিটির সদস্যদেরও মারধর করা হয়। মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা মহিলাদেরও মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। কিন্তু পুজো কমিটির সদস্যদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়েনীরব দর্শকের দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত বিয়ষটি দেখে তারা। পুলিশের এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়ে পড়ে পুজোকমিটির সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। যদিও পু,লিশ জানিয়েছে, এনিয়ে থানায় লিখিত অভিযোগ করলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও