এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

Flood ২০২১ এবং ২০১৭ সালের সঙ্গে এবারের জলস্তরের তুলনা

Published on: October 7, 2023 । 3:20 PM

কাজলকান্তি কর্মকার[সাংবাদিক, M: 9933066200]:নদীর একটু জল বাড়লেই আমাদের স্নায়ুর চাপও বাড়তে শুরু করে। ব্যাপারটা কিন্তু তা নয়। এবছর যে উচ্চতায় জল পৌঁছেছে তাতে বাঁধ ভাঙার কোনও সম্ভাবনা নেই। বিগত ১০ বছরের মধ্যে সবচাইতে বেশি জল বেড়েছিল ২০২১ সালে। [কাজলকান্তি কর্মকারের ফেসবুক পেজের লিঙ্ক👆]  ২০১৭ সালে তার থেকেও কম উচ্চতায় থাকা সত্ত্বেও প্রতাপপুরে শিলাবতী নদী বাঁধ ভেঙে গিয়েছিল। যদিও প্রতাপপুরে নদী বাঁধের ভাঙন নিয়ে বহু বিতর্ক রয়েছে। ওই এলাকার এক শ্রেণির মানুষ এখনও গলা উঁচিয়ে বলেন,  কিছু মানুষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেই প্রতাপপুরে শিলাবতী নদীর বাঁধ ভাঙানোর ব্যবস্থা করেছিলেন। যদিও সেই অভিযোগ প্রমাণিত হয়নি। তবে ২০২১ সালের জলস্তরে যদি মহকুমার সমস্ত নদীর বাঁধকে রক্ষা করা যেতে পারে, তাহলে অনেকেরই অভিমত, ২০১৭ সালেও প্রতাপপুরের বাঁধকে রক্ষা করা যেত।
২০১৭ সালের ২৬ জুলাই রাত ৮টা ৪০ মিনিট নাগাদ যখন প্রতাপপুরে শিলাবতীর নদীর বাঁধ ভেঙে ছিল তখন   কোন  নদীতে কতটা সর্বোচ্চ জলস্তর ছিল দেখে নেওয়া যাক। বাঁকাতে ছিল ১৫ মিটার ৪৯ সেন্টিমিটার। গাদিঘাটে ছিল ৯মিটার ৯০ সেন্টিমিটার বন্দরে ছিল ৮মিটার ৩২সেন্টিমিটার। রানিচকে ৭মিটার ২৮ সেন্টিমিটার, গোপীগঞ্জে ৬মিটার ৮৫ সেন্টিমিটার এবং কল্মীজোড়ে ১০ মিটার ৬০ সেন্টিমিটার।
২০২১ সালে ৩১ জুলাই রাতে মহকুমা শাসকের কার্যালয়ের সামনের গার্ডওয়াল ভেঙে সারা ঘাটাল শহর প্লাবিত হয়েছিল। সে অর্থে বড় কোনও ক্ষতি হয়নি। ওই সময় নদ-নদীগুলির জলস্তর ছিল বাঁকাতে ১৬ মিটার ৩৭ সেন্টিমিটার(২০১৭ সালের থেকে বেশি), গাদিঘাটে ১০মিটার ৪২ সেন্টিমিটার(২০১৭সালের থেকে বেশি), বন্দরে ৮মিটার ৬২ সেন্টিমিটার(২০১৭ সালের থেকে বেশি), রানিচকে ৭ মিটার ৮৩ সেন্টিমিটার(২০১৭সালের থেকে বেশি), গোপীগঞ্জ ৫মিটার ৯৯ সেন্টিমিটার(২০১৭ সালের থেকে কম) এবং কল্মীজোড়ে ১০ মিটার ৫০ সেন্টিমিটার( ২০১৭ সালের থেকে ১০ সেন্টিমিটার কম)।
এবছর তথা ২০২৩ সালে বাঁকাতে সর্বোচ্চ উচ্চতা হয়েছিল ১৫ মিটার ১৩ সেন্টিমিটার (২০১৭ সালের থেকে ৩৬ সেন্টিমিটার এবং ২০২১ সালের থেকে এক মিটার এক সেন্টিমিটার কম), গাদিঘাটে ৮ মিটার ৯৬ সেন্টিমিটার (২০১৭ সালের থেকে ৯৪ সেন্টিমিটার এবং ২০২১ সালের থেকে এক মিটার ৪৬ সেন্টিমিটার কম), বন্দরে ৭মিটার ৭৪ সেন্টিমিটার (২০১৭ সালের থেকে ৫৮ সেন্টিমিটার এবং ২০২১ সালের থেকে ৮৮ সেন্টিমিটার কম), রানিচকে ৬মিটার ৪ সেন্টিমিটার (২০১৭ সালের থেকে ১ মিটার ২৪ সেন্টিমিটার এবং ২০২১ সালের থেকে এক মিটার ৭৯ সেন্টিমিটার কম), গোপীগঞ্জে ৫মিটার ১১ সেন্টিমিটার(২০১৭ সালের থেকে ৭৪ সেন্টিমিটার এবং ২০২১ সালের থেকে ৮৮ সেন্টিমিটার কম)এবং কল্মীজোড়ে ১০ মিটার ৩৭৫ সেন্টিমিটার (২০১৭ সালের থেকে ২৩ সেন্টিমিটার এবং ২০২১ সালের থেকে ১৩ সেন্টিমিটার কম)।
বিগত এক দশকে দু’টি বন্যার পরিসংখ্যান থেকেই পরিষ্কার এবার সে অর্থে বন্যা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়নি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।