এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

টানা দু’দিনের বৃষ্টির জেরে ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গার জলমগ্ন অবস্থার ছবি

Published on: July 30, 2021 । 4:59 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ ঘাটাল: দ্রুত গতিতে বাড়ছে জল, জলমগ্ন ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটাল মহকুমা এবং গড়বেতা, বাঁকুড়া, পুরুলিয়া এলাকায় ভারী বৃষ্টির কারণে এই মহকুমার নদীগুলিতে বেড়েছে জল। ঘাটাল মহকুমার বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোনও কোনও জায়গায় নদীর জলস্ফীতির ফলে জল মগ্ন হয়েছে গ্রামের পর গ্রাম। আবার এলাকায় নদী না থাকা সত্ত্বেও বেহাল নিকাশি ব্যবস্থারজন্য মহকুমার বহু পরিবারের বেড রুম থেকে শুরু করে রান্না ঘরে এক হাঁটু পর্যন্ত জল জমে নিয়েছে। ডুবে গিয়েছে এলাকার রাস্তাও বেহাল নিকাশি ব্যবস্থার জন্য জল থইথই করছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরও। চরম ভোগান্তি হয়ে রোগীর বাড়ির লোকেদের।
তবে প্রশাসন বন্যা মোকাবিলায় সম্পূর্ণ ভাবে প্রস্তুত বলে জানিয়েছে। ঘাটালের বিডিও সঞ্জীব দাস বলেন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে, মজুত রাখা হয়েছে খাদ্য সামগ্রী, বন্যার সাথে লড়তে তৈরি বিপর্যয় মোকাবিলা দপ্তর,খোলা হয়েছে কন্ট্রোল রুম। জলস্তর ঊর্ধ্বমুখী হওয়ার গতি দেখে চিন্তায় ঘাটালবাসী। •বিস্তারিত এই ভিডিও থেকে দেখুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও