এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ছিনতাই কেপমারি, দাসপুর পুলিশের বড়সড় সাফল্য

Published on: June 10, 2022 । 5:37 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দিনেদুপুরে দাসপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের সাইকেলে ঝোলানো ব্যাগ থেকে প্রায় দু’লক্ষ টাকা ছিনতাই, সেই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল দাসপুর থানার পুলিশ। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ৯ জুন রাতেই ধৃতদের গ্ৰেপ্তার করা হয়েছিল। আজ ১০ জুন তাদের ঘাটাল আদালতে তোলা হলে আদালত তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।উল্লেখ্য, ৮ জুন বুধবার দাসপুর আরিটের অবসর প্রাপ্ত শিক্ষক প্রফুল্ল মাজি ব্যাঙ্ক থেকে টাকা তুলে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়  তাঁর সাইকেলে একটি দড়ি জড়িয়ে যায়। বৃদ্ধ সাইকেল থেকে নেমে দড়ি খুলতে গেলে সেই সময়ে বাইকে চেপে তিনজন যুবক তার কাছে আসে এবং সাইকেল থেকে দড়িটি ছাড়িয়ে দেওয়ার অছিলায় সাইকেলে রাখা ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দেয়। তৎক্ষণাৎ  দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। পুলিশ এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করে, তারা হল সেক রাজু ও অরুণ মজুমদার।  সকলেই খড়গপুরের বাসিন্দা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ