এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জি আর এসদের বিক্ষোভ কর্মসূচিতে ঘাটালের কর্মীরাও

Published on: February 11, 2021 । 10:06 PM

সুইটি রায়:আজ ১১ ফেব্রুয়ারি কলকাতা পঞ্চায়েত দপ্তরের সামনে এম জি নারেগা প্রকল্পে কর্মরত জি আর এসদের বিক্ষোভ ও ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার জি এস কর্মীরাও। ষাট বছর বয়স পর্যন্ত কর্ম সুনিশ্চিতকরণ ও বেতনবৃদ্ধি এই দুই দাবি নিয়ে গত ৩ ফেব্রুয়ারি থেকে তাঁরা কর্মববিরতি পালন করে আসছেন। আজ পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের কমিশনার কৌশিক সাহার কাছে ইতিবাচক আশ্বাস পেয়ে তাঁরা কর্মববিরতি থেকে সরে এসেছেন বলে জানা গেছে। তবে আগামী দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ না হলে তাঁরা আবার আন্দোলনে নামবেন বলে জানানা যাচ্ছে। ঘাটাল মহকুমা থেকে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা -১ ব্লকের সৌরভ দত্ত (টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট) ও সুকান্ত সাউ(প্রোগ্রাম অ্যাসিস্টেন্ট), চন্দ্রকোণা-২ এর অমিতাভ নায়েক ও প্রশান্ত ঘোষ(টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট), দাসপুর-১ এর প্রসেনজিৎ মন্ডল( কম্পিউটার অ্যাসিস্টেন্ট), দাসপুর -২ এর শ্যামল সামন্ত(টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট) এবং আরও অনেকে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক